১৮ বছর পর একসঙ্গে বড় পর্দায় ফিরছেন সালমান খান ও গোবিন্দ! শুরু হচ্ছে নতুন সিনেমার প্রস্তুতি

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
১৮ বছর পর একসঙ্গে বড় পর্দায় ফিরছেন সালমান খান ও গোবিন্দ! শুরু হচ্ছে নতুন সিনেমার প্রস্তুতি
বিনোদন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৭:৩১, ২৮ অক্টোবর ২০২৫
বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান ও গোবিন্দ আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন—এমন খবরেই সরগরম চলচ্চিত্রপাড়া। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট কমেডি সিনেমা ‘পার্টনার’-এর পর কেটে গেছে দীর্ঘ ১৮ বছর। এবার নতুন এক প্রজেক্টে জুটি বাঁধতে চলেছেন এই দুই তারকা।
একটি সূত্র বলিউড হাঙ্গামাকে জানায়, “হ্যাঁ, সালমান খান ও গোবিন্দ একটি নতুন সিনেমায় একসঙ্গে কাজ করছেন। নাম ঠিক না হওয়া সিনেমাটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।”
২০০৭ সালে ডেভিড ধাওয়ান পরিচালিত ‘পার্টনার’ মুক্তির পর বক্স অফিসে বিপুল সাফল্য পায়। সিনেমাটিতে সালমান ও গোবিন্দের দুর্দান্ত রসায়ন ও নিখুঁত কমিক টাইমিং দর্শকদের মন জয় করেছিল। এখনো সিনেমাটি বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ফিল্ম হিসেবে বিবেচিত হয়।
অন্যদিকে, সালমান খান বর্তমানে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ সঞ্চালনা করছেন। সাম্প্রতিক এক পর্বে তিনি গোবিন্দের সঙ্গে আবারও কাজের ইঙ্গিত দেন, যা ভক্তদের মধ্যে নতুন উচ্ছ্বাস তৈরি করেছে।
যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ভক্তরা আশা করছেন — ‘পার্টনার’-এর পর আবারও এই আইকনিক জুটি হাসির ঝড় তুলবে বড় পর্দায়।
কোন মন্তব্য নেই