মাতৃত্ব নিয়ে বিকৃত প্রচারণা বন্ধ হোক’— তৃণমূল নেতার মন্তব্যে ক্ষুব্ধ সোহিনী সরকার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মাতৃত্ব নিয়ে বিকৃত প্রচারণা বন্ধ হোক’— তৃণমূল নেতার মন্তব্যে ক্ষুব্ধ সোহিনী সরকার

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

মাতৃত্ব নিয়ে বিকৃত প্রচারণা বন্ধ হোক’— তৃণমূল নেতার মন্তব্যে ক্ষুব্ধ সোহিনী সরকার


বিনোদন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার ফের আলোচনায়। মা হওয়ার বিষয়ে তার পুরনো মন্তব্য ঘিরে ফের বিতর্ক সৃষ্টি করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও অভিনেতা কুণাল ঘোষ। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন সোহিনী, জানালেন তার ক্ষোভ ও বাস্তবতা।

গত বছর আরজি কর কাণ্ডের পর রাজপথে নেমে সোহিনী বলেছিলেন,

“আমার সদ্য বিয়ে হয়েছে। আমি চাই না, আমার সন্তানকে এমন দেশে বড় করতে, যেখানে দুর্নীতি ও অব্যবস্থা দিন দিন বাড়ছে।”

এই মন্তব্যের পর থেকেই তাকে ঘিরে নোংরা সমালোচনা শুরু হয়। এবার আবার সেই প্রসঙ্গ টেনে কুণাল ঘোষ বলেন,

“সোহিনী বলেছিলেন এই রাজ্যে সন্তান জন্ম দেওয়া যায় না, অথচ দেবের সিনেমায় অভিনয় করছেন! তবু কি সমর্থন করা উচিত?”

উল্লেখ্য, দেবের প্রযোজনায় নির্মিত ‘রঘু ডাকাত’ সিনেমায় অভিনয় করেছেন সোহিনী সরকার। সিনেমাটি গত ২৫ সেপ্টেম্বর মুক্তি পায়।

তৃণমূল নেতার এই বক্তব্যে ক্ষুব্ধ সোহিনী বলেন,

“আমি কি পাগল যে এমন কথা বলব? আমার বক্তব্যকে বিকৃত করে ছড়ানো হয়েছে। আমি শুধু বাংলা নয়, গোটা দেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা নিয়ে কথা বলেছিলাম।”

তিনি আরও বলেন,

“মাতৃত্ব একটি বোধ, সেটি আমার মধ্যেও প্রবাহিত। আমি মা হতে চাই। আমার মা হওয়ার বিষয়ে যে বিকৃত তথ্য ছড়ানো হয়েছে তা অত্যন্ত অশোভন ও বিরক্তিকর।”

ব্যক্তিজীবনে গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সোহিনী। বিয়ের পর থেকেই সংসার ও অভিনয়—দুই নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। ভবিষ্যতে সন্তান জন্ম বা দত্তক নেওয়ার পরিকল্পনা নিয়েও খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী।

তার ভাষায়,

“মা হওয়ার জন্য সময় ও প্রস্তুতি দুটোই জরুরি। আমি অবশ্যই মা হতে চাই। প্রয়োজনে সন্তান দত্তকও নিতে পারি।”

২০২৪ সালের ১৫ জুলাই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন সোহিনী ও শোভন। আপাতত তারা দুজনেই নতুন জীবন ও ক্যারিয়ার নিয়ে এগিয়ে যাচ্ছেন।

কোন মন্তব্য নেই