২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৭২৬ জন, উদ্ধার অস্ত্র ও গোলাবারুদ

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৭২৬ জন, উদ্ধার অস্ত্র ও গোলাবারুদ
রাজধানী ঢাকাসহ সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১৮৫ জন, আর বিভিন্ন অপরাধে জড়িত ৫৪১ জন রয়েছে। অভিযানের সময় দুটি বিদেশি পিস্তল, একটি একনলা পাইপগান, দুটি এলজি, একটি ম্যাগজিন, চার রাউন্ড কার্তুজ, এবং চাকু, চাপাতি ও কুড়ালসহ বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
এদিকে দেশের বিভিন্ন স্থানে মাদক, চুরি, ডাকাতি ও সহিংস অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
কোন মন্তব্য নেই