রাজশাহীতে রাতভর অভিযানে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাজশাহীতে রাতভর অভিযানে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার

 


রাজশাহীতে রাতভর অভিযানে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার

স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | সময়: ৪:৩৯ পূর্বাহ্ণ

রাজশাহীতে রাতভর অভিযানে বিপুল পরিমাণ পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। নগরের চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকায় মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে র‌্যাব–৫-এর সিপিএসসি দলের এই অভিযান পরিচালিত হয়।

বুধবার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, অভিযানে ১২টি পেট্রোল বোমা ও ১৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বিপজ্জনক বিস্ফোরকগুলো সাক্ষীদের উপস্থিতিতে আলামত হিসেবে জব্দ করা হয়।

র‌্যাব জানায়, এসব আলামত পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত বিস্ফোরকগুলো নাশকতামূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল।

ঘটনা তদন্ত এবং সংশ্লিষ্টদের চিহ্নিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। এ ঘটনায় এলাকায় বাড়ানো হয়েছে সতর্কতা।

কোন মন্তব্য নেই