নির্বাচনের মাঠে ভোট কেনার অভিযোগ উঠল একটি দলের বিরুদ্ধে”
বিএনপি অভিযোগ করেছে, নির্বাচনে নিশ্চিত পরাজয়ের মুখে একটি দল দেশের বিভিন্ন এলাকায় টাকা দিয়ে ভোট কেনার পরিকল্পনা হাতে নিয়েছে।
দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমিন মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, “আপনারা সবাই জানেন, কীভাবে তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি, বিকাশ, নগদ ও রকেট নম্বর সংগ্রহ করে অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করছে।” খবর সূত্র: বিবিসি বাংলা।
জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
বিএনপির দাবি, প্রচারণার সময় মানুষকে—এমনকি শিশুদেরও—অর্থ দিয়ে প্রলুব্ধ করা হচ্ছে। মুখপাত্র বলেন,
“যে দল প্রতিনিয়ত দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, সেই দল যদি ভোটের মাঠে এভাবে দুর্নীতির মাধ্যমে ভোট কিনে, তাহলে এর চেয়ে বড় দ্বিচারিতা ও নৈতিক লঙ্ঘন আর কী হতে পারে?”
তিনি নির্বাচন কমিশনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ
বিএনপি আরও অভিযোগ করেছে, বিভিন্ন এলাকায় তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। মাহ্দী আমিন জানান:
-
কুমিল্লা-১১ চৌদ্দগ্রামে রাতের আঁধারে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত সন্ত্রাসীরা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়।
-
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতামাঝ গ্রামে সাজাপ্রাপ্ত ও চিহ্নিত সন্ত্রাসী কর্মীরা স্থানীয় নেতাদের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে।
বিএনপি প্রতিটি ঘটনায় স্থানীয় প্রশাসন, রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছে।
কোন মন্তব্য নেই