ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহার: কে পারবে, কে পারবে না—ইসির চূড়ান্ত নির্দেশনা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহার: কে পারবে, কে পারবে না—ইসির চূড়ান্ত নির্দেশনা



ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহার: কে পারবে, কে পারবে না—ইসির চূড়ান্ত নির্দেশনা

প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬ | সময়: ১৫:১৫
TimesExpress24 | নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রেক্ষাপটে নির্বাচন কমিশন (ইসি) ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার সংক্রান্ত চূড়ান্ত নির্দেশনা জারি করেছে।
নির্দেশনা অনুযায়ী, ভোটের গোপনীয়তা রক্ষার স্বার্থে কোনো ভোটারই গোপন কক্ষে (মার্কিং প্লেস) মোবাইল ব্যবহার করতে পারবে না।


মোবাইল ব্যবহার করতে পারবে যারা

নির্দিষ্ট শর্তে নিচের ব্যক্তিরা ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহার করতে পারবেন:

  1. প্রিজাইডিং অফিসার – ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

  2. পুলিশ ইনচার্জ – ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা

  3. অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার/ভিডিপি সদস্য – যারা ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহার করছেন (প্রতি কেন্দ্র ২ জন)

  4. সাংবাদিক ও নির্বাচনী পর্যবেক্ষক – পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে দেশী ও বিদেশী সাংবাদিক ও পর্যবেক্ষক

  5. প্রার্থী ও নির্বাচনি এজেন্ট এবং ভোটার – নির্দিষ্ট শর্তে


মোবাইল ব্যবহার নিষিদ্ধ যারা

ভোটকেন্দ্রে কর্মরত নিম্নলিখিতরা মোবাইল সঙ্গে রাখতে পারবেন না:

  • সহকারী প্রিজাইডিং অফিসার

  • পোলিং অফিসার

  • পোলিং এজেন্ট

  • আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য

ইসি বিশেষভাবে জোর দিয়ে বলেছেন, গোপন কক্ষে মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। ভোটের গোপনীয়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের জন্য রিটার্নিং কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে।


কোন মন্তব্য নেই