সান্তা ক্লজ সেজে হাসপাতালে বারাক ওবামা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সান্তা ক্লজ সেজে হাসপাতালে বারাক ওবামা



সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে নতুন রূপে দেখা গেছে। বুধবার সান্তা ক্লজ সেজে ওয়াশিংটনের একটি হাসপাতালে অসুস্থ শিশুদের দেখতে যান তিনি।

তার মাথায় ছিল সান্তা টুপি এবং কাঁধে ব্যাগভর্তি উপহার। চিলড্রেনস ন্যাশনাল হাসপাতালে উপহার দিয়ে ও আলিঙ্গন করে শিশুদের আনন্দ দিয়েছেন তিনি।


এই ছবিতে দেখা যাছে বারাক ওবামা কাঁধে ব্যাগ নিয়ে অসুস্থ শিশু এবং তাদের পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। এ সম্পর্কে তিনি বলেন, অসাধারণ কিছু শিশু ও তাদের পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল আমাদের।



এই ছবিতে দেখা যাচ্ছে এক শিশুকে পরম স্নেহে আদর করছেন ওবামা।

এখানে দেখা যাচ্ছে ছোট শিশুকে আদর করার পাশাপাশি তার সঙ্গে সেলফিও তুলছেন তিনি।


কোন মন্তব্য নেই