ভোট দিয়ে যা বললেন ড. কামাল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভোট দিয়ে যা বললেন ড. কামাল


রাতেই ভোট দিয়ে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেন। রোববার সকাল ৮টা ৫০ মিনিটে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেন ড. কামাল। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই অভিযোগ করেন।

ড. কামাল বলেন, প্রতি মুহূর্তে, প্রতি মিনিটে দেশের বিভিন্ন জায়গা থেকে ফোনে তথ্য আসছে, রাতেই চুরি করে ভোট দিয়ে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে। এটা স্বাধীন দেশে বঙ্গবন্ধু এবং ৩০ লাখ শহীদের সাথে বেঈমানির শামিল। সেইসাথে এটা খুবই উদ্বেগজনক ব্যাপার।


ড. কামাল আরও বলেন, ইতোমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। এটা অপ্রত্যাশিত। আমরা বলবো, আমাদের দেশের পুলিশসহ নিরাপত্তা বাহিনীর গৌরবৌজ্জল অতীত-ভবিষ্যৎ রয়েছে। আশা করি তারা এর সুষ্ঠু তদন্ত করবে এবং ভোট রক্ষা করবে।

কোন মন্তব্য নেই