পুরানা পল্টনে জামান টাওয়ারে অগ্নিকাণ্ড, এই ভবনের চতুর্থ তলায় জাতীয় ঐক্যফ্রন্টের অফিস রয়েছে। - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পুরানা পল্টনে জামান টাওয়ারে অগ্নিকাণ্ড, এই ভবনের চতুর্থ তলায় জাতীয় ঐক্যফ্রন্টের অফিস রয়েছে।

রাজধানীর পুরানা পল্টনে জামান টাওয়ারে আগুন লেগেছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ভবনটির অষ্টম তলা থেকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত অপারেটর জিয়াউর রহমান বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।


১৬ তলা বিশিষ্ট ভবনটির আট তলায় অবস্থিত ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআরএল) কার্যালয় থেকে আগুনের সূত্রপাত ঘটে।
এই ভবনের চতুর্থ তলায় জাতীয় ঐক্যফ্রন্টের অফিস রয়েছে।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।- ভোরের কাগজ 



কোন মন্তব্য নেই