বিএনপির আরও ৩ জনের প্রার্থিতা স্থগিত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিএনপির আরও ৩ জনের প্রার্থিতা স্থগিত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নাটোর-৪ আসনের আব্দুল আজিজ, গাইবান্ধা-৪ আসনের ফারুক কবির এবং নরসিংদী-৩ আসনের মঞ্জুর এলাহীর প্রার্থিতা স্থগিত করেছেন হাইকোর্ট। উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করে নির্বাচনে অংশগ্রহণ করায় তাদের প্রার্থিতা স্থগিত করা হয়।

পৃথক পৃথক রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার হাইকোটের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।



প্রসঙ্গত, উপজেলা চেয়ারম্যান পদ লাভজনক হওয়ায় এর আগে আপিল বিভাগ একাধিক নেতার প্রার্থিতা বাতিল করেছন। এরই ধারাবাহিকতায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের করা রিটের শুনানি শেষে বুধবার আরও ৩ প্রার্থীর প্রার্থিতা স্থগিত করেন হাইকোর্ট।

কোন মন্তব্য নেই