অনিদ্রার কারণ স্মার্টফোন!
স্মার্টফোন ও কম্পিউটার ডিসপ্লের কৃত্রিম আলো রাতের ঘুম কেড়ে নিচ্ছে। সমপ্রতি এই কথা জানিয়েছেন গবেষকরা। তারা জানিয়েছেন অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের কারণে মাথা যন্ত্রণা, রাতে ঘুম না আসার মতো সমস্যা ক্রমেই বেড়ে চলেছে। সমপ্রতি এক দল মার্কিন গবেষক জানিয়েছেন চোখের কিছু কোষ চারপাশের আলো দেখে আমাদের শরীরের মধ্যে থাকা ঘড়িকে বদলে দেয়।
ফলে শরীর দিন ও রাতের তফাৎ বুঝতে পারে না। এই কোষে রাতের বেলায় আলো পৌঁছালে শরীর বিভ্রান্ত হয়ে পড়ে। নতুন এই গবেষণা মাইগ্রেন, ইনসোমনিয়ার মতো রোগের চিকিৎসায় নতুন দিগন্ত খুলে দিল। ফলে ক্যানসার, ইনসুলিন রেজিস্টেন্সের মতো মারাত্মক রোগ শরীরে বাসা বাঁধতে পারে। ‘আমরা সারাক্ষণ কৃত্রিম আলোর সামনে থাকি। দিনের বেলায় ঘরে থাকলে বা সন্ধ্যার পরে ঘরে ও বাইরে আমরা কৃত্রিম আলোতে থাকি। ফলে শরীরের মধ্যে দিন ও রাতকে বোঝার যে ঘড়ি রয়েছে, তা বিভ্রান্ত হয়ে পড়ছে, যা মারাত্মক সব রোগ ডেকে আনছে।’ বলেন এক গবেষক। আমাদের চোখের পেছনে রেটিনা থাকে। রেটিনার ভেতরের স্তরে আলোক সংবেদনশীল কোষ থাকে।

কোন মন্তব্য নেই