থ্রিজি-ফোরজি বন্ধের নির্দেশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

থ্রিজি-ফোরজি বন্ধের নির্দেশ


মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা আবারও বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর আগে ২৭ ডিসেম্বর রাত ১০টায় থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ করে দেওয়া হয়। পরদিন সকাল ৮টায় আবার এ সেবা খুলে দেওয়া হয়।



শনিবার দুপুরের পর থেকে আগামীকাল রোববার রাত ১২টা পর্যন্ত এই নেটওয়ার্ক বন্ধ রাখতে দেশের সব মোবাইল ফোন অপারেটরকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি মোবাইল ফোন অপারেটরের শীর্ষ কর্মকর্তা বলেন, বিটিআরটির নির্দেশ পেয়ে থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেন, ‘আমরা (আইএসপিএবি) ইন্টারনেটের বিষয়ে কোনও ধরনের নির্দেশনা এখনও পাইনি। ’



তিনি বলেন, ‘আমাদেরটা (ব্রডব্যান্ড ইন্টারনেট) বন্ধ না হওয়াই উচিত। বন্ধ হলে ব্যবসায়িক এবং অফিসিয়াল যোগাযোগ মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে। এটা খোলা রাখলে সরকারের কোনও ক্ষতি হবে না বলে আমরা মনে করি।’ প্রসঙ্গত, সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক সংখ্যা প্রায় ৬০ লাখ।

কোন মন্তব্য নেই