বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার নিযুক্ত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার নিযুক্ত


বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন রিভা গাঙ্গুলি দাস। গত বৃহষ্পতিবার পররাষ্ট্র মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, আইসিসিআরের বর্তমান ডিরেক্টর জেনারেল রিভা গাঙ্গুলি দাসকে বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমান হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার স্থলাভিষিক্ত হচ্ছেন।

পররাষ্ট্র মন্ত্রক সূত্রে বলা হয়েছে, তিনি খুব শিগগিরই দায়িত্বভার গ্রহণ করবেন। বাংলাদেশে ভারতের বর্তমান হাইকমিশনার হর্যবর্ধন শ্রিংলাকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রকে বিবৃতিতে জানানো হয়েছে। ১৯৮৬ সালের ব্যাচের আইএফএস অফিসার রিভা  বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের সাংস্কৃতিক শাখার প্রধান হিসেবে একসময় ঢাকায় কর্মরত ছিলেন।  একসময় নিউইয়র্ক ও সাংহাইয়ে কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেছেন তিনি। জাতিসংঘে আর্থ সামাজিক ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কর্মসূচিতে তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন ভারতের প্রতিনিধি হিসেবে। পররাষ্ট্র মন্ত্রকে লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান ডেস্কের দায়িত্বেও ছিলেন তিনি।



কোন মন্তব্য নেই