নির্বাচনের দিন সাধারণ ছুটি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নির্বাচনের দিন সাধারণ ছুটি


একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩০ ডিসেম্বর। এদিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। অর্থাৎ ওই দিন সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বৃহস্পতিবার অ্যালোকেশন অব বিজনেসে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ক্ষমতাবলে জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে এ ছুটি ঘোষণা করে।



আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক সারা বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০ ডিসেম্বর রোববার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

জানা গেছে, ভোট গ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ১৭ ডিসেম্বর নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

কোন মন্তব্য নেই