তালেবানের সঙ্গে আলোচনার কথা নিশ্চিত করল ইরান
আফগানিস্তানের বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে সাহায্য করার জন্য তালেবান যোদ্ধাদের সঙ্গে আলোচনা করার কথা নিশ্চিত করেছে তেহরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি এ তথ্য নিশ্চিত করে বলেছেন, আলোচনা অব্যাহত থাকবে। ইরানের প্রেস টিভি এবং রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ খবর দিয়েছে।
আলী শামখানি জানান, আফগান সরকারকে জানিয়ে তালেবানের সঙ্গে আলোচনা করেছে ইরান। আফগান প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মুহিবের আমন্ত্রণে একদিনের সফরে কাবুল পৌঁছে তিনি এ তথ্য জানান। সেখানে ইরান ও আফগান প্রতিনিধিদলের মধ্যে একটি বৈঠক হয়েছে। তবে কবে তালেবানের সঙ্গে আলোচনা হয়েছে তা স্পষ্ট নয়।
এর আগে তেহরানে ইরান, চীন, রাশিয়া, ভারত ও আফগানিস্তানের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকের কথা উল্লেখ করে আলী শামখানি বলেন, অব্যাহত আলোচনা ও আঞ্চলিক দেশগুলোর সক্রিয় অংশগ্রহণের ওপর ভিত্তি করে সমস্যা সমাধানের একটি পথ বের হতে পারে এবং দেশগুলোর টেকসই উন্নয়ন ও নিরাপত্তার নিশ্চয়তা আসতে পারে। আফগানিস্তানে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের তৎপরতা ছড়িয়ে পড়া সম্পর্কে ইরানের এ কর্মকর্তা বলেন, এটা অত্যন্ত ভয়াবহ ব্যাপার এবং এই অশুভ ষড়যন্ত্র অবশ্যই নস্যাৎ করতে হবে।-পার্সটুডে

কোন মন্তব্য নেই