রাজশাহীর যা কিছু উন্নয়ন বিএনপির আমলে : মিনু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাজশাহীর যা কিছু উন্নয়ন বিএনপির আমলে : মিনু


একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা ও রাজশাহী-২ (সদর) আসনের ধানে শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, “দেশে বিএনপি’র গণজোয়ার শুরু হয়েছে। এই জোয়ারে বালির বাঁধের ন্যায় নৌকা ভেসে যাবে। আইন শৃংখলা বাহিনী ও বিদেশী জরিপকারী সংস্থার তথ্য অনুযায়ী ২৫১ আসনে বিএনপি ১০ হাজার থেকে ১লাখ পর্যন্ত ভোটে এগিয়ে আছে। এই অবস্থায় নৌকা সমুদ্রে ডুবে যাওয়ার ভয়ে আওয়ামী লীগ মহা সংকটে পড়ে গেছে। তাদের তরী আর তীরে ভিড়বেনা বলে জানান মিনু”। বৃহস্পতিবার নগরীতে গণসংযোগকালে এসব কথা বলেন।

তিনি বলেন, “নির্বাচনে নিশ্চিত হেরে যাওয়ার শংকায় আওয়ামী লীগ নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা দেশব্যাপি বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করছে। প্রচারণায় বাধা প্রদান করছে। পোস্টার লিফলেট ও ব্যানার কেটে ফেলছে। নির্বাচনী অফিস ভাঙ্গচুর করছে বলে অভিযোগ করেন তিনি”।

মিনু বলেন, “রাজশাহীর যা কিছু উন্নয়ন বিএনপি’র আমলে হয়েছে। দীর্ঘ ১৭ বছর মেয়র ও সংসদ সদস্য থাকা কালীন সময়ে নতুন নগর ভবন, কৃষি ব্যাংক, আরডিএ ভবন, মডেল বোর্ড স্কুল, শিক্ষা বোর্ড স্কুল, রেলওয়ে ষ্টেশন, কোর্ট নিউ মার্কেট, আদালত ভবন, ডিসি অফিস, জিয়া পার্ক, নওদাপাড়া বাস টার্মিনাল, আম চত্বর, বড় মসজিদ নির্মান, ঈমাম প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান নির্মিত হয়েছে”।

এছাড়াও তিনি যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য প্রসস্থ রাস্তা, পানি ও পয়নিস্কাশনের জন্য প্রসস্থ ড্রেন, গ্রিন সিটি হিসেবে নগরীকে গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপন করেছিলেন বলে জানান তিনি। মিনিু আরো বলেন, নির্বাচনে জয়লাভ করলে রাজশাহীর বেকারত্ব সমস্যা দুরীকরণসহ নগরীর বস্তিবাসীদের উন্নয়ন করা হবে। সেইসাথে নগরীর প্রতিটি গলির রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। এই সকল উন্নয়ন করার জন্য মিনু ৬নং ওয়ার্ডবাসীসহ সকলের নিকট ধানের শীষে ভোট প্রার্থনা করেন। সেইসাথে নেতাকর্মীদের সহনশীলভাবে প্রচারণা করার পরামর্শ প্রদান করেন তিনি।



৬ নং ওয়ার্ডে ও লক্ষিুপুর থেকে প্রচারণা করেন তিনি। এসময়ে তাঁর সঙ্গে ছিলেন বিএনপি মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক মুরাদ পারভেজ পিন্টু, ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি গোলাম নবী গোলাপ, ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ওয়াজির উজির, মহানগর যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা ওয়ালিউল হক রানা, ৬নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শহীদ আলম, সাধারণ সম্পাদক শামীম রেজা, ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি বজলুর রহমান কচি, সাধারণ সম্পাদক আতাউর রহমান, ৬নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি তারিক, ১নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি ফজলুর রহমান।



আরো উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হাসনাইন হিকোল, মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, মহানগর যুবদলের সহ-সভাপতি আবু হেনা মোহাম্মদ শাহীন রান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু, হাািফজুর রহমান আপেল, যুবনেতা রুবেল মহিলাদলের যুগ্ম আহবায়ক ও সিটি নারী কাউন্সিলর মুসলেমা বেলী, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জমান জনি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ নাহিন এবং বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী।

কোন মন্তব্য নেই