এবার বিপিএলে ডিআরএস সম্প্রচারে থাকছে নতুনত্ব - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এবার বিপিএলে ডিআরএস সম্প্রচারে থাকছে নতুনত্ব

বিপিএলের ষষ্ঠ আসর। শনিবার বেলা সাড়ে ১২টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও চট্টগ্রাম ভাইকিংসের ম্যাচ দিয়ে ছড়াবে টি-টুয়েন্টির উত্তাপ। বিপিএলে এবারই প্রথম সংযোজিত হয়েছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)।

ষষ্ঠ আসরে থাকছে না উদ্বোধনী ‍কনসার্ট। প্রথম ম্যাচের আগে উড়ানো হবে বেলুন। জমকালো আয়োজন না থাকলেও টিভি সম্প্রচারে আনা হয়েছে বেশকিছু নতুনত্ব। থাকবে প্রযুক্তির ব্যবহার।




স্ট্যাম্পের উপরে থাকবে এলইডি বেল। কোনকিছুর স্পর্শ পেলেই জ্বলে উঠবে তা। দুই দলের ডাগআউটের সামনে থাকবে রোবোটিক ক্যামেরা। বিশ্বের কোটি টিভি দর্শকের কাছে উপভোগ্য করে তুলতে সংযোজন করা হচ্ছে স্পাইডারক্যাম ও ড্রোন ক্যামেরা।

নতুনত্বের এসব কথা জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। বিপিএলে সব ম্যাচ দেখা যাবে একইসঙ্গে গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশনের পর্দায়।

কোন মন্তব্য নেই