রাজশাহী কিংসের সংগ্রহ ১৩৫/৮ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাজশাহী কিংসের সংগ্রহ ১৩৫/৮



রংপুর রাইডার্সের বিপক্ষে ১৩৫/৮ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করলো রাজশাহী কিংস। ব্যাট বড় ইনিংস খেলতে পারেননি কিংসের কোনো ব্যাটসম্যানই। সর্বোচ্চ ৪২ রানে অপরাজিত থাকেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকির হাসান। পাঁচ নম্বরে ব্যাট হাতে ৩৬ রানের ইনিংসে দুটি চার ওএকটি ছক্কা হাঁকান জাকির। রান আউট হওয়ার আগে ২৬ রান করেন রাজশাহী কিংসের পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। ব্যক্তিগত ১৪ রানে রানআউটে কাটা পড়ে রাজশাহীর ডাচ ব্যাটসম্যান রায়ান টেন ডেসকাটার উইকেটও।

বল হাতে ৪ ওভারের স্পেলে মাত্র ১৭ রানে দুই উইকেট নেন পেসার ফরহাদ রেজা। রংপুর রাইডার্সের ৪ ওভারের স্পেলে ২২ রানে দুই উইকেট নেন অপর পেসার মাশরাফি বিন মুর্তজা।

আসরে তিন ম্যাচে একমাত্র জয়ে রাজশাহী কিংসের সংগ্রহ ২ পয়েন্ট। ৪ ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট সংগ্রহ রংপুরের। 


কোন মন্তব্য নেই