রাজধানীতে বাসচাপায় দুই পোশাক শ্রমিক নিহত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাজধানীতে বাসচাপায় দুই পোশাক শ্রমিক নিহত


রাজধানী মালিবাগে যাত্রীবাহী বাসের চাপায় দুই নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। তারা হলেন- নাহিদা পারভিন পলি (২০) ও মিম আক্তার (১৪)। গতকাল দুপুর দেড়টার দিকে মালিবাগের আবুল হোটেলের সামনে সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় তাদের দু’জনের মৃত্যু ঘটে। ঘটনার পর ঘাতক চালকসহ বাসটিকে আটক করেছে পুলিশ।

এদিকে সহকর্মীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন গার্মেন্টের বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা প্রায় অর্ধশত গাড়িতে ভাঙচুর চালায়। শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভে আশপাশের সব সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সন্ধ্যা ৭টা পর্যন্ত আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ থাকে।হাসপাতাল ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, নিহত পলি নীলফামারীর সৈয়দপুর উপজেলার এজাজ আহমেদের মেয়ে আর মিম বগুড়ার গাবতলি উপজেলার...

কোন মন্তব্য নেই