চাঁদের অন্ধকার দিকে অবতরণ করল চীনা মহাকাশযান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চাঁদের অন্ধকার দিকে অবতরণ করল চীনা মহাকাশযান



পৃথিবী থেকে চাঁদের সবচেয়ে দূরবর্তী স্থানে প্রথমবারের মতো চীনের রোবটিক চেঞ্জ-৪ মহাকাশযান সফলভাবে অবতরণ করেছে। আজ (বৃহস্পতিবার) বেইজিং সময় সকাল ১০টা ২৬ মিনিটে মহাকাশযানটি চাঁদের দক্ষিণ মেরু-এটকেইন বেসিনে অবতরণ করে বলে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
চেঞ্জ-৪ মহাকাশযানটি চাঁদে বহন করে নিয়ে গেছে ভূতাত্ত্বিক অঞ্চল চিহ্নিতকরণের জন্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র। সেইসঙ্গে জৈবিক গবেষণার উপকরণও রয়েছে। গত ৮ ডিসেম্বর চীনের সিচুয়ান প্রদেশ থেকে মহাকাশযানটিকে উৎক্ষেপণ করা হয় এবং ১২ ডিসেম্বর এটি চাঁদের কক্ষপথে প্রবেশ করার ২২ দিন পর চাঁদের দূরবর্তী অন্ধকার অংশে অবতরণ করতে সক্ষম হয়।



পৃথিবী থেকে চাঁদের দৃশ্য


দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই সফল অবতরণকে বলছে, মহাকাশ গবেষণায় এটি একটি বড় মাইলফলক। সংবাদমাধ্যম জানিয়েছে, যদিও চাঁদের অন্যান্য দিকে এর আগে মহাকাশযান অবতরণ করেছে কিন্তু পৃথিবী থেকে চাঁদের সবচেয়ে দূরবর্তী স্থানে বিশ্বে এটাই প্রথম কোনো মহাকাশযানের অবতরণ। চাঁদের এ দিকটা পৃথিবী থেকে দেখা যায় না।-পার্সটুডে

কোন মন্তব্য নেই