সর্বনিম্ন তাপমাত্রা ৪.৯! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সর্বনিম্ন তাপমাত্রা ৪.৯!


হিমেল হাওয়া ও কনকনে ঠাণ্ডায় দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জেলার রাস্তাঘাট ও ফসলি জমি। দুর্ঘটনা এড়াতে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। 



খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

কোন মন্তব্য নেই