শচীন কন্যা সারা এখন গ্র্যাজুয়েট! ‘লন্ডন ডায়েরি’-র এক্সক্লুসিভ কিছু ছবি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শচীন কন্যা সারা এখন গ্র্যাজুয়েট! ‘লন্ডন ডায়েরি’-র এক্সক্লুসিভ কিছু ছবি

পিতা ক্রিকেট ঈশ্বর। ভাই অর্জুন ইতিমধ্যেই প্রতিশ্রুতিমান ক্রিকেটারের তকমা পেয়ে গিয়েছে।

আর তিনি, সারা তেন্ডুলকর ধীরে ধীরে এগোচ্ছেন নিজের মতো। সদ্য স্নাতক পাস করেছেন তিনি। দেখে নিন কন্যা সারা-র লন্ডন ডায়েরি-র কিছু চিত্র। — সারার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

মুম্বইয়ের ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করতেন তিনি।

উচ্চশিক্ষার জন্য পাড়ি দিয়েছিলেন লন্ডনে।

‘ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন’ থেকে সারা মেডিসিন বিষয়ে স্নাতক উত্তীর্ণ হয়েছেন সদ্য।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেই সুসংবাদ ভক্তদের সঙ্গে শেয়ার করলেন সচিন-কন্যা।

তাঁর সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যা লজ্জা দেবে যে কোনও প্রতিষ্ঠিত সেলেবকেও। ইনস্টাগ্রামেই তাঁর ফলোয়ার ২ লাখ ছাড়িয়েছে।

তারকা খ্যাতিতে তিনি ইতিমধ্যেই উঠতি প্রজন্মের সেলেব যেমন জাহ্নবী কপূর, সারা আলি খান, অনন্যা পাণ্ড্যদের রীতিমতো চ্যালেঞ্জ জানাতে পারেন।

তবে পিতার মতোই লো প্রোফাইল উপস্থিতি বজায় রাখতে পছন্দ করেন সারা।

শেষবার আকাশ অম্বানী ও শ্লোকা মেটা-র বিয়ের অনুষ্ঠানে আলাদা করে নজর কেড়েছিলেন তিনি।

ভবিষ্যতে রুপোলি পর্দা নাকি উচ্চশিক্ষা?— কোনটা বেছে নেবেন তিনি, সেটাই এখন দেখার।

এক বাঙালি যুবকের কাছ থেকে প্রেমের প্রস্তাবও পেয়েছেন তিনি।


সারার সর্বক্ষণের সঙ্গী, দিদা আনাবেল মেহতা।

গত বছরেই ২০ বছরে পা দিয়েছেন তিনি। নিজের রূপের কারণেই একাধিকবার বিভিন্ন সংস্থার পক্ষ থেকে মডেল হওয়ার প্রস্তাবও পেয়েছেন সারা।

কোন মন্তব্য নেই