কাচের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে সাহায্যের আকুতি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কাচের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে সাহায্যের আকুতি



রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফআর টাওয়ারে আগুন লাগায় অনেকেই আটকা পড়েছেন। নবম তলায় আগুন শুরু হওয়ার পর অনেকে আতঙ্কে ওপরের তলাগুলোতে আশ্রয় নেন। কেউ কেউ ছাদে উঠে পাশের ভবনে গিয়ে নামার চেষ্টা করেছেন। কয়েকজন বিভিন্ন ধরনের তার ধরে নামার চেষ্টা করছেন। আর যারা ভবনটির ভেতর আটকা পড়েছেন তারা ভাঙা কাচের ভেতর দিয়ে হাত বের করে সাহায্য চাচ্ছেন।

উদ্ধারকর্মীরা আকরাম হোসেন জানান, ‘ভবনের আটতলা থেকে একটি মেয়ে তার ধরে ধরে নামার চেষ্টা করছিল। তখন হাত ফসকে মাটিতে পড়ে যায়। এর পর পর আরও দুইজন পুরুষ পড়ে যায়। আমি নিজে এই তিনজনকে সেখান থেকে উদ্ধার করেছি। মেয়েটার পুরো শরীরে কাচ লেগে ছিল।’

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এনায়েতউল্লাহ জানান, আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে ২১-তলা ভবনটির নয়তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। সেখানে আটকা পড়া অনেকেই ভবনের ছাদে আশ্রয় নিয়েছেন। ক্রেন লেডারের (যন্ত্রচালিত মই) সাহায্যে তাদের সেখান থেকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। আগুন নেভানোর সুবিধার জন্য আশপাশের রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগুন নেভাতে বিমানবাহিনীর হেলিকপ্টার কাজ করছে। পাশাপাশি সেনা ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছেন।-অর্থসূচক


কোন মন্তব্য নেই