ছবিতে রাজধানীর 'প্রলয়ংকরী' কালবৈশাখী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ছবিতে রাজধানীর 'প্রলয়ংকরী' কালবৈশাখী

সারাদিন ভ্যাপসা গরমের পর সন্ধ্যায় রাজধানীর ওপর দিয়ে শিলাবৃষ্টি ও বৃষ্টিসহ প্রলয়ংকরী কালবৈশাখী ঝড় বয়ে গেছে। আজ রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঝড় শুরু হয়ে বেশ কয়েক মিনিট স্থায়ী ছিল।




 ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭৪ কিলোমিটার এবং ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে ইউএনবিকে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ।  





ঝড়ের পর হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হয় কিছুক্ষণ। ঝড়ের তোপে রাজধানীর অনেক এলাকার গাছ ভেঙে পড়েছে। বিভিন্ন এলাকায় ছোট-বড় বিলবোর্ডও ভেঙে গেছে। বেশিরভাগ রাস্তায় গাছের ছোট-ছোট ডাল-পাতা পড়ে থাকতে দেখা গেছে। মগবাজারে একটি বেসরকারি হাসপাতালের দেয়াল ধসের ঘটনা ঘটেছে। 
 এদিকে হঠাৎ বৃষ্টিতে রাজধানীতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। অফিস থেকে ঘরমুখীরা পড়েছেন চরম ভোগান্তিতে। এছাড়া তার ছিঁড়ে অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। 
 আজকের ঝড়ে রাজধানীতে এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে পুরোনো পল্টনের একটি বহুতল ভবন থেকে ইট পড়ে মো. হানিফ (৪৫) নামের এক চায়ের দোকানি নিহত হন। অপর দিকে শেরেবাংলা নগর লেক রোডে গাছ ভেঙ্গে লিলি ডি কস্তা নামের এক নারীর (৪৫) মৃত্যু হয়। 
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা,  বরিশাল ও রাজশাহী বিভাগের কিছু  কিছু জায়গায় অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। আগামী দুই দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

কোন মন্তব্য নেই