সৎ সাহস থাকলে এখনই নির্বাচন দিন: প্রধানমন্ত্রীকে ড. কামাল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সৎ সাহস থাকলে এখনই নির্বাচন দিন: প্রধানমন্ত্রীকে ড. কামাল



সরকারকে উদ্দেশ করে গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, এখনই নির্বাচন দেন। আমি বলছি, এই বছরের মধ্যে নির্বাচন দিন। আপনাদের যদি সৎ সাহস থাকে, বুকের পাটা থাকে-এখনই নির্বাচন দিন। সংসদীয় গণতন্ত্রের মধ্যে দুই-এক বছরের মধ্যেও নির্বাচন দেওয়া যায় যখনই আস্থার একটা চ্যালেঞ্জ হয়।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব বলেন।

ড. কামাল প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আমি বলি এই দেশের জনগণের আস্থা আপনার সরকারের ওপর বিন্দুমাত্র নাই। চ্যালেঞ্জ করে বলছি, আমাকে মিথ্যুক প্রমাণ করতে হলে ইলেকশন দেন। নির্বাচন কমিশন আমাদের গ্রহণযোগ্য হতে হবে।

তিনি বলেন, যতদিন লাগে আমরা আন্দোলনে থাকবো। সরকার ঋণের বোঝা বাড়াতে বাড়াতে আমাদের অর্থনীতিকে চুরমার করে দেবে। সেই কারণে আন্দোলন ধীরে ধীরে করা চলবে না। সরকার পরিবর্তন এখনই চাই।

তিনি বলেন, বঙ্গবন্ধুর একজন ক্ষুদ্র কর্মী হিসেবে উনি আমাকে সেই রাজনীতিতে এনেছিলেন। খুব কাছে থেকে আমি ওনার সেবা করতে পেরেছি। আমি সারা জীবনের ইতিহাসে যাঁকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করেছি, তিনি হলেন বঙ্গবন্ধু। এটা নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই।



আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়ছার ও গণফোরাম নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ।

কোন মন্তব্য নেই