ইউরো বাছাই পর্বে বড় জয় পেয়েছে ইতালি।
ইউরো বাছাই পর্বে বড় জয় পেয়েছে ইতালি। মঙ্গলবার রাতে ‘জে’ গ্রুপের ম্যাচে লিখটেনস্টেইনকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে চার বারের বিশ্বচ্যাম্পিয়নরা। জয়টা অনুমিতই ছিল ইতালির। কিন্তু আফসোসটা হতেই পারে লিখটেনস্টেইনের বিপক্ষে মোট ৪১ বার আক্রমণ করেও গোল পেয়েছে ৬টি।
পার্মায় ঘরের মাঠে ম্যাচের পথমার্ধেই ৪-০ শূন্যতে এগিয়ে যায় ইতালি। ম্যাচের ১৭ মিনিটে স্টেফান সেনসির গোল দিয়ে শুরু। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্কো ভেরাত্তি। এর তিন মিনিটে পর পেলাল্টি থেকে গোল করেন ফ্যাবিও কোয়ালারেল্লা। প্রথমার্ধের যোগ করা সময় (৪৫+২) ইচ্ছাকৃত হ্যান্ডবল করে ইতালিকে পেনাল্টি উপহার দেয় লিকটেনস্টেইনের ড্যানিয়েল কাউফমান।
সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কাউফমান, তাতে দশজনের দলে পরিনত হয় নিখটেনস্টেইন। বিরতির আগেই পেনাল্টি থেকে গোল করেন কোয়ালারেল্লা। ইতালির হয়ে সবচেয়ে বেশি বয়সে গোল করা ফুটবলার এখন ৩৬ বছর বয়সী এই ইতালিয়ান ফরোয়ার্ড। বিরতির পর আরো দুই গোল হজম করে লিখটেনস্টেইন। ৬৯ মিনিটে মইজ কিন ও ৭৬ মিনিটে লিওনার্দো পাভোলেত্তির গোলে ৬-০ ব্যবধানের বিশাল জয় পায় ইতালি। ইতালির জার্সিতে পাভোলেত্তির প্রথম ম্যাচে প্রথম গোল এটি।
‘জে’ গ্রুপের অপর দুই ম্যাচে গ্রিসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। এবং আরমেনিয়াকে ২-০ গোলে হারিয়েছে ফিনল্যান্ড। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে ইতালি। ৪ পয়েন্ট নিয়ে ইতালি পরে আছে গ্রিস। তিনে থাকা বসনিয়ে অ্যান্ড হার্জেগোভিনারের পয়েন্ট ৪।

কোন মন্তব্য নেই