সব হাসপাতালে জরুরি চিকিৎসার নির্দেশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সব হাসপাতালে জরুরি চিকিৎসার নির্দেশ



এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে আহতদের জরুরি চিকিৎসাসেবা  দিতে রাজধানীর সকল হাসপাতাল প্রস্তুত। এর আগে আহতদের চিকিৎসা দিতে  রাজধানীর সকল সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়ে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। একই সঙ্গে সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে অ্যাম্বুলেন্স পাঠিয়ে আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তর ও ভর্তি করে চিকিৎসা প্রদানের নির্দেশনা দেয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ঘটনাস্থলে থেকে কার্যক্রম তদারকি করছেন। স্বাস্থ্য মহাপরিচালক বলেন, বিকেল ৩টা পর্যন্ত মোট ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৮ জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কোন মন্তব্য নেই