২০০ জন নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

২০০ জন নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। বিজ্ঞপ্তি অনুযায়ী অফিসার (জেনারেল) পদে মোট ২০০ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।



পদের নাম: অফিসার (জেনারেল)

পদসংখ্যা: ২০০ জন

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদূর্ধ্ব পর্যায়ের পসীক্ষায় নূনতম ১ (এক) টিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

চাকরির ধরন: ফুল টাইম

কর্মস্থল: যে কোন স্থান

বয়স: ১৭/৪/২০১৯ তারিখে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রর্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন প্রপ্রিয়া: অনলইনে https://erecruitment.bb.org.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৬ মে ২০১৯ পর্যন্ত।



বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন...

কোন মন্তব্য নেই