জাপানে নতুন রাজকীয় যুগের ঘোষণা
নতুন রাজকীয় যুগের নাম ঘোষণা করেছে জাপান। এ যুগের সূচনা হবে ১লা মে থেকে। এ যুগের নাম হবে ‘রিওয়া’। এর মূলে থাকবে শৃঙ্খলা ও সম্প্রীতি। বর্তমানে সেখানে যে যুগ চলছে তার নাম ‘হেইসেই’। এ যুগের সমাপ্তি ঘটছে এক মাসের মধ্যে। কারণ, সম্রাট আকিহিতো সিংহাসন থেকে সরে যাচ্ছেন। এটিও একটি ঐতিহাসিক ঘটনা।
দেশটির মন্ত্রিপরিষদ সচিব ইউশিহিদে সুগা হাতে লেখা নতুন যুগের ঘোষণা সংবলিত বোর্ড ধরে রেখে এ ঘোষণা দেন। এর অর্থ কি তা বুঝাতে জাতির কাছে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী শিনজো আবে।

কোন মন্তব্য নেই