মোহনপুরে ধানবোঝাই ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত
রাজশাহীর মোহনপুরে একটি ধানবোঝাই মিনি ট্রাক রাস্তার পাশে খাদে পড়ে উল্টে গেলে দুই শ্রমিক নিহত হয়েছে। এ সময় ট্রাকটির ড্রাইভারসহ আরও দু'জন আহত হয়। সোমবার সকালে মোহনপুর মেডিকেল মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর এলাকার পলান সরকারের ছেলে মোহন (২৮) ও তার চাচাতো ভাই রাশেদ (২৩)। আহতরা দু'জন হলেন- একই এলাকার শাহজাহানের ছেলে শফিকুল ইসলাম (৩২), ট্রাকের ড্রাইভার সাগর হোসেন (২০)।
মোহনপুর থানার ওসি আবুল হোসেন জানান, সোমবার সকালে ধানবোঝাই মিনি ট্রাকটি নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে মোহনপুর মেডিকেল মোড়ে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোহন ও রাশেদের মৃত্যু হয়। তারা ট্রাকে থাকা ধানের বস্তার উপরে বসা ছিলেন।
ওসি বলেন, হতাহতরা সবাই নওগাঁয় ধান কেটে পাওয়া ধান নিয়ে কুষ্টিয়ায় ফিরে যাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে নিহত দু'জনের লাশ উদ্ধার করে। আহত দু'জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই