নেটফ্লিক্স প্রতি মাসে নিয়ে যাচ্ছে ১৫ কোটি টাকা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নেটফ্লিক্স প্রতি মাসে নিয়ে যাচ্ছে ১৫ কোটি টাকা

বিনোদনধর্মী প্রতিষ্ঠান নেটফ্লিক্সে। অন্যান্য দেশগুলোর মতোই বাংলাদেশেও এর দাপট দেখা গেছে। এই প্রতিষ্ঠান বড় একটি জায়গা দখল করে ফেলেছে। নেটফ্লিক্স ডটকম বাংলাদেশ থেকে প্রতি মাসে আয় করছে ১৮ লাখ ডলার। যা প্রায় ১৫ কোটি টাকার কাছাকাছি। 

বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং একটি বেসরকারি ম্যানেজমেন্ট কনসাল্টিং ফার্ম পিআই স্ট্র্যাটেজি এমন ধারণা দিয়েছে বাংলাদেশে নেটফ্লিক্স এর অবস্থান সম্পর্কে।


বিটিআরসি আর পিআই স্ট্র্যাটেজি ধারণা অনুসারে বাংলাদেশে এখন নেটফ্লিক্সের গ্রাহকসংখ্যা দুই লাখের ওপরে। সে হিসাবে গ্রাহকপ্রতি ৯ ডলার করে প্রতি মাসে বাংলাদেশ থেকে নেটফ্লিক্সের আয় ১৮ লাখ ডলার।

আর এমন তথ্যের পর প্রথমে আপত্তি জানালেও ইন্টারনেট গেটওয়েগুলোতে ক্যাশ সার্ভার বসাতে অনুমোদন দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। গত সপ্তাহের এক কমিশন বৈঠকে এমন সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি বলে জানা গেছে।

উল্লেখ্য, বর্তমানে প্রায় ১৯০টি দেশে নেটফ্লিক্সের গ্রাহক ১৪ কোটি ৮০ লাখের মতো।

কোন মন্তব্য নেই