ফের দিক পাল্টালো ঘূর্ণিঝড় ‘বায়ু’ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ফের দিক পাল্টালো ঘূর্ণিঝড় ‘বায়ু’



আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বায়ু ফের দিক পরিবর্তন করে ভারতের গুজরাট উপকূলের দিকে ধাবিত হচ্ছে। ভারতের আবহাওয়া ও পরিবেশ বিজ্ঞান বিষয়ক মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।



এর আগে ভারতের আবহাওয়াবিদরা বলছেন, বৃহস্পতিবার গুজরাট উপকূলের স্থলভাগে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে। যদিও বুধবার রাত এবং বৃহস্পতিবার সকালে ঘূর্ণিঝড়টি দিক পরিবর্তন করে আবারও সাগরের দিকে মোড় নেয়।

ভারতের আবহাওয়া ও পরিবেশ বিজ্ঞান বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম রাজিভান জানান, ১৬ জুন আবারও দিক পরিবর্তন করতে পারে ঘূর্ণিঝড় ‘বায়ু’। ১৭-১৮ জুনে তা আঘাত হানতে পারে।

তিনি জানান, তীব্র ঘূর্ণিঝড়টির মাত্রা কমে গভীর নিম্নচাপ হিসেবে উপকূলে আছড়ে পড়তে পারে। ঘূর্ণিঝড় দিক পরিবর্তন করায় গুজরাট সরকারকে সতর্ক থাকার নির্দেশনাও দেন তিনি।


কোন মন্তব্য নেই