আফগানিস্তানের চেয়ে খারাপ দল পাকিস্তান! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আফগানিস্তানের চেয়ে খারাপ দল পাকিস্তান!



আসাদুল্লাহ খানের মন্তব্য তাঁতিয়েই দিয়েছে পাকিস্তানি ক্রিকেটভক্তদের। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একহাত নিয়েছেন তারা। কি এমন বলেছেন আসাদুল্লাহ খান? পাকিস্তানি সমর্থকদের আঁতে ঘা দেয়ার মতোই মন্তব্য করেছেন তিনি। আসাদুল্লাহ খান বলেছেন, ‘আমরা এখন পাকিস্তানের চেয়ে ভালো দল, তাদের উচিত আমাদের কাছ থেকে কোচিং ও অন্যান্য বিষয়ে পরামর্শ নেয়া।’


পাকিস্তান ক্রিকেট খেলে সেই ১৯৫২ সাল থেকে। ক্রিকেটের তিন ফরমেটেই প্রতিষ্ঠিত দল তারা। জিতেছে ওয়ানডে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিও। যেখানে আফগানিস্তানের উত্থান ২০০০ সালের পর। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্স বেশ বাজে পাকিস্তানের।
নিজেদের শেষ ১৪ ওয়ানডেতে মাত্র একটিতে জয় পেয়েছে পাকিস্তান। বিশ্বকাপে ৫ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে রয়েছে  দলটি। সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আফগানিস্তানের অবস্থা আরো করুণ। ৫ ম্যাচের সবক’টিতেই হেরেছে তারা। তবে এত বাজে পরিসংখ্যানের পরও পাকিস্তানের চেয়ে নিজেদের এগিয়ে রাখছেন আসাদুল্লাহ খান। ২৯শে জুন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ রয়েছে আফগানিস্তানের। আসাদুল্লাহ খানের এমন মন্তব্যের জবাবটা নিশ্চয়ই ওই ম্যাচে দিতে চাইবে সরফরাজ আহমেদের দল। 




কোন মন্তব্য নেই