অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরাদ্দ বেড়েছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরাদ্দ বেড়েছে





নতুন (২০১৯-২০) অর্থবছরের বাজেটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরাদ্দ বেড়েছে। চলতি (২০১৮-১৯) অর্থবছরে ৬১ হাজার ৫০০ উপকারভোগীকে বিভিন্ন স্তরে বিভিন্ন হারে এ ভাতা দিচ্ছে সরকার। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৫০ কোটি ৩ লাখ টাকা। আগামী ২০১৯-২০ অর্থবছরে এ খাতে বরাদ্দ বাড়িয়ে রাখা হচ্ছে ৬৭ কোটি ১০ লাখ টাকা। আর এ খাতের আওতায় ৭১ হাজার অনগ্রসর জনগোষ্ঠীকে নিয়ে আসা হচ্ছে।

আজ বৃহস্পতিবার বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের এই বাজেট প্রস্তাব উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী। তবে শারীরিক অসুস্থতার জন্য অর্থমন্ত্রী বাজেট পাঠ করতে অসুবিধার সম্মুখীন হওয়ায় বাজেট পাঠ শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



বাজেট প্রস্তাবনায় অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে শুধু বেদে জনগোষ্ঠীর ভাতাভোগীর সংখ্যা কমিয়ে ১০ হাজার নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া আগামী বাজেটে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এ ভাতাভোগীরও সংখ্যা ও বরাদ্দ বেড়েছে। চলতি ২০১৮-১৯ অর্থবছরে ৫ হাজার ৬৪৭ উপকারভোগীকে বিভিন্নভাবে ভাতা দিচ্ছে সরকার। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ১১ কোটি ৪০ লাখ টাকা। আগামী (২০১৯-২০) অর্থবছরে এ ভাতাভোগীর সংখ্যা ৫ হাজার ৭৬৭ তে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সূত্র: অর্থসূচক


কোন মন্তব্য নেই