গ্রিল স্বাদে মুখরোচক চিকেন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গ্রিল স্বাদে মুখরোচক চিকেন



বৃষ্টির দিনে মুখরোচক খাবার কিন্তু মন্দ নয়। চায়ের আড্ডায় খেতে পারেন চিকেন ড্রামস্টিক। আর কুড়মুড়ে স্বাদের ড্রামস্টিক যদি গ্রিল স্বাদে হয় তাহলে তো কথাই নেই।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন গ্রিল স্বাদে মুখরোচক চিকেন।



উপকরণ

মুরগির রান- ১০-১৫টি, লেবুর রস- ২ চামচ, আদা ও রসুন বাটা- ৩ চামচ, দই- এক কাপ, মরিচ গুঁড়ো- এক চামচ, গোলমরিচ গুঁড়ো- আধ চা চামচ, গরম মশলা গুঁড়ো- এক চামচ, লবণ- প্রয়োজনমতো, কর্ন ফ্লাওয়ার বা ময়দা- আধ কাপ, তেল পরিমাণমতো।

প্রণালি

প্রথমে রানগুলো ভাল করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর ছুরি দিয়ে একটু আঁচড়ে নিন। তেল ও ময়দাসহ সব মশলা একসঙ্গে মাখিয়ে তাতে মুরগি ম্যারিনেট করে রাখতে হবে ১ ঘণ্টা। এবার মাইক্রোওভেন প্রি হিট করুন কনভেকশনে।



বেকিং পাত্রে ১ চামচ মতো তেল মাখিয়ে মুরগি সাজিয়ে দিন। এবার কনভেকশনে ২০ মিনিট মতো দিন। মাঝে মাঝে বার করে উল্টে দেবেন। তারপর গ্রিলে ১০ মিনিট করে বেক করতে হবে।

যতক্ষণ না দু পিঠ লাল মতো হচ্ছে ততক্ষণ গ্রিল করুন। মাঝে মাঝে বার করে তেল ছড়িয়ে উল্টে দেবেন।




কোন মন্তব্য নেই