গেমিংয়ের ক্ষেত্রে এসএসডি ও এইচডিডি’র কার্যকরী তুলনা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গেমিংয়ের ক্ষেত্রে এসএসডি ও এইচডিডি’র কার্যকরী তুলনা




কম্পিউটার স্টোরেজের কথা আসলেই সামনে আসে হার্ড ড্রাইভের কথা। মেগাবাইট এবং টেরাবাইট এককে হিসাব করা ড্রাইভের দুটি মূল ধারা বিদ্যামান। এর একটি কিছুটা পুরনো হার্ড ডিস্ক ড্রাইভ বা এইচডিডি এবং অপরটি অপেক্ষাকৃত নতুন সলিড স্টেট ড্রাইভ বা এসডিডি। গঠন ও কার্যকরী দিক থেকে দুই ড্রাইভের যেমন পার্থক্য রয়েছে তেমনি পারফরম্যান্সেও দুই ধারার মধ্যেও বিস্তর ফারাক।

গেমিংয়ের ক্ষেত্রে দুই ড্রাইভের মধ্যে পারফরম্যান্সে মোটা দাগে যেসব বৈশিষ্ট্যের ভিত্তিতে পার্থক্য রয়েছে তা উপস্থাপনই এই প্রতিবেদনের উদ্দেশ্য।



এক্সেস টাইম
মেমোরি স্টোরেজ হিসেবে ড্রাইভের প্রধান কাজ ডেটা রিড করা। এর জন্য প্রথমে প্রয়োজন ডেটা এক্সেস। এসএসডি’র ক্ষেত্রে ডেটা এক্সেসের সময় খুবই অল্প প্রয়োজন হয়। এতটাই কম যে, সেটা হিসেবের বাইরেও রাখা সম্ভব। অন্যদিকে পুরনো দিনের স্টোরেজ হিসেবে স্বাভাবিকভাবেই এইচডিডি স্টোরেজে ডেটা এক্সেস টাইম কম প্রয়োজন। নির্দিষ্ট পরিমাণ ডেটা এক্সেস করতে এসএসডি’র যেখানে দশমিক ১ মিলি সেকেন্ড লাগে, সেখানে পরিমাণ ডেটার ক্ষেত্রে এইচডিডি’র প্রয়োজন ৫ দশমিক ৫ থেকে ৮ মিলি সেকেন্ড।

র‌্যান্ডম আই/ও পারফরম্যান্স
র‌্যান্ডম আই/ও পারফরম্যান্সে সাধারণ মানের এইচডিডি’র চেয়ে এসএসডি প্রায় ১৫ গুণ বেশি পারফরম্যান্স প্রদান করে। এসএসডি’র ক্ষেত্রে প্রতি সেকেন্ডে যেখানে অন্তত ৬ হাজার আই/ও পাওয়া সম্ভব সেখানে এইচডিডি থেকে সেকেন্ড প্রতি সর্বোচ্চ ৪০০ আইও দিতে পারে।

রিলায়্যাবিলিটি
কার্যক্ষেত্রে সাফল্যের সূচকেও বহুগুণে এগিয়ে এসএসডি। উভয় ড্রাইভের মধ্যে এই হার অন্তত ৪ থেকে ১০ গুণ পর্যন্ত কমবেশি হয়ে থাকে। এসএসডি’র ফেইলিওর রেট যেখানে দশমিক ৫ ভাগ সেখানে এইচডিডি’র এই ২ হার থেকে ৫ শতাংশ পর্যন্ত।

এনার্জি সেভিংস
পাওয়া কনজিউমিং অর্থাৎ বিদ্যুৎ শোষণের দিক থেকেও সাশ্রয়ী এসএসডি। স্টোরেজের সলিড ড্রাইভ সাধারণত ২ থেকে ৫ ওয়াট বিদ্যুৎ শোষণ করে থাকে। অন্যদিকে এইচডিডি’র ক্ষেত্রে তা ৬ থেকে ১৫ ওয়াট অর্থাৎ উভয় ড্রাইভে বিদ্যুৎ শোষণের ক্ষেত্রে ৪ থেকে ১০ ওয়াট পার্থক্য বিদ্যামান।

সিপিইউ পাওয়ার
কম্পিউটারের মস্তিষ্ক খ্যাত সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ থেকে আসা শক্তির ভিত্তিতে কাজ করে কম্পিউটারের সমস্ত যন্ত্রাংশ। প্রসেসর সেই কেন্দ্রবিন্দু যা থেকে সেই কমান্ড আসে। প্রসেসর থেকে নির্দেশনা পাওয়ার ১ শতাংশ সময়ের মধ্যেই কাজ শুরু করতে পারে এসএসডি। অন্যদিকে এইচডিডি’র ক্ষেত্রে বেশি প্রয়োজন হয় আরও ৬ গুণ শক্তির অর্থাৎ প্রসেসর থেকে মোটামুটি ৭ শতাংশ শক্তির পরিপ্রেক্ষিতে কাজ শুরু করে থাকে।


ইনপুট-আউটপুট রিকোয়েস্ট টাইম
কাজের ক্ষেত্রে ব্যবহারকারীর প্রদেয় কমান্ডের ভিত্তিতে কাজ করে কম্পিউটার। গ্রাহক যে কমান্ড দেন সেই কমান্ড গিয়ে ইনপুট ডিভাইস দিয়ে পৌঁছায় প্রসেসিং ইউনিটে। প্রসেসিং ইউনিট থেকে সেই নির্দেশনা আউটপুট ডিভাইস দিয়ে গ্রাহকের কাছে পৌঁছায়। ড্রাইভের ক্ষেত্রে ইনপুট কমান্ড গ্রহণ করে আউটপুট কমান্ড প্রদান করতে এসএসডি সময় নেয় ২০ মিলি সেকেন্ড। যেখানে এইচডিডি’র প্রয়োজন হয় ৪০০ থেকে ৫০০ মিলি সেকেন্ড।

ব্যাক আপ রেট
ডেটা ব্যাক আপ প্রদানের ক্ষেত্রেও দ্রুততর এসএসডি। প্রায় ৩ থেকে ৫ গুণ দ্রুততার সাথে ডেটা ব্যাক আপ সুবিধা পাওয়া সম্ভব সলিড স্টেট স্টোরেজ থেকে। এসএসডি ৬ ঘন্টার ব্যাকআপের বিপরীতে এইচডিডি’র ব্যাকআপ ২০ থেকে ২৪ ঘন্টা।




কোন মন্তব্য নেই