উইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে আজ সোমবার উইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
আজ সোমবার টনটনে ক্যারিবীয়দের মুখোমুখি হয়েছে টাইগাররা। বাংলাদেশ দলে আগের ম্যাচগুলোর একাদশ থেকে একটি মাত্র পরিবর্তন এসেছে। মিঠুনের পরিবর্তে দলে এসেছেন লিটন দাস।
জয় দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। কেনিংটন ওভালে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারায় টাইগাররা। প্রোটিয়াদের বিপক্ষে জয়ের পর নিউজিল্যান্ডের সঙ্গেও জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু ২ উইকেটে কিউইদের কাছে হেরে টুর্নামেন্টে প্রথম ধাক্কা খায় বাংলাদেশ।
এরপর নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে কার্ডিফের পয়মন্ত ভেন্যুতে ১০৬ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। দুটি হারের সঙ্গে শ্রীলঙ্কার বিপক্ষে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় খেলা। যে কারণে নিজেদের লক্ষ্যের পথে দুশ্চিন্তায় পড়ে গেছে বাংলাদেশ। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় তুলে নিয়ে কিছুটা চিন্তামুক্ত হতে মরিয়া টাইগাররা।
পয়েন্ট টেবিলে বাংলাদেশের মতো একই অবস্থা ওয়েস্ট ইন্ডিজের। চার খেলায় এক জয়, দুটি হার ও একটি পরিত্যক্ত ম্যাচে ৩ পয়েন্ট ক্যারিবীয়দের। তবে রানরেটে এগিয়ে থাকায় টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয় দিয়ে এবারের বিশ্বকাপে যাত্রা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। এরপর অস্ট্রেলিয়ার কাছে ১৫ রানে হারে তারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের তৃতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। ফলে পয়েন্ট ভাগাভাগি করে দুদল। নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে ম্যাচ হারে জেসন হোল্ডারের দল।
বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, ড্যারেন ব্রাভো, নিকোলাস পুরান, শিমরোন হেটমেয়ার, আন্দ্রে রাসেল, শেলডন কটরেল, ওশানে থমাস ও শানন গ্যাব্রিয়েল।

কোন মন্তব্য নেই