ডিপ্লোমা পাসেই নিয়োগ দেবে ওয়াল্টন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ডিপ্লোমা পাসেই নিয়োগ দেবে ওয়াল্টন



ডিপ্লোমা পাসেই নিয়োগ দেবে ওয়াল্টন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘সেলস এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেবে। এখানে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। পদটিতে অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করা যাবে।

পদের নাম

সেলস এক্সিকিউটিভ।

পদসংখ্যা

এই পদে মোট পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা



যেকোনো স্বীকৃত ডিপ্লোমা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিকস অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং / সিভিল ইঞ্জিনিয়ারিং পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে প্রার্থীদের উক্ত পদে কাজের এক বছরের পূর্ববর্তী অভিজ্ঞতা থাকতে হবে। অনূর্ধ্ব ২৮ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

কর্মস্থল

বাংলাদেশের যেকোনো স্থানে নিয়োগ দেওয়া হবে।

বেতন-ভাতা

বেতন আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ জুন, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র : বিডিজবস


কোন মন্তব্য নেই