ক্যারিবীয়দের বড় সংগ্রহে বাধা হলেন উড-রুট - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ক্যারিবীয়দের বড় সংগ্রহে বাধা হলেন উড-রুট





বিশ্বকাপের ১৯তম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে রানে তিন অংকের ঘর পূর্ণ না করতেই তিন উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। ইংলিশ বোলারদের দাপুটে বোলিংয়ে কোণঠাসা হয়ে পড়ে ক্যারিবীয় ব্যাটিং অর্ডার। শাই হোপ, হেটমায়ার, গেইল কাউকেই দাঁড়াতে দেননি জো রুট-মার্ক উডরা। দুজন দুটি করে উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বড় সংগ্রহে বাধা হয়ে দাঁড়ান। পঞ্চম ও ষষ্ঠ উইকেট জুটিতে নিকোলাস পুরান হেটমায়ার ও আন্দ্রে রাসেলের সঙ্গে মারমুখী ব্যাট করলেও উইকেট পতনে বড় স্কোর গড়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়ে ক্যারিবীয়দের। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২০২ রান।  কার্লোস ব্রাফেট ৫ ও  ওশানে থমাস ০ রান নিয়ে ক্রিজে রয়েছেন। 

এর আগে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ইংল্যান্ড। বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটা ম্যাচটি শুরু হয়েছে ইংল্যান্ডের সাউদাম্পটনে।




ইনজুরির কারণে দলের পেসার মার্ক উডকে নিয়ে সংশয় থাকলেও স্বাগতিকদের মূল একাদশের হয়ে মাঠে নেমেছেন তিনি। অন্যদিকে একাদশে তিন পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন আন্দ্রে রাসেল। এছাড়া একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন ওপেনার এভিন লুইস ও পেসার শ্যানন গ্যাব্রিয়েল।

ইংল্যান্ডের একাদশ : 
জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, এউইন মরগ্যান, বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট, জোফরা আর্চার, মার্ক উড।



ওয়েস্ট ইন্ডিজ একাদশ : 
ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আন্দ্রে রাসেল, কার্লোস ব্রাফেট, শ্যানন গ্যাব্রিয়েল, শেলডন কটরেল, ওশানে থমাস। 



কোন মন্তব্য নেই