‘কূটনীতির জবাব কূটনীতি এবং যুদ্ধের জবাব যুদ্ধের মাধ্যমে দেবে ইরান’
মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার প্রতিক্রিয়ায় আমেরিকার ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক যে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, কূটনীতির জবাব কূটনীতি দিয়ে এবং যুদ্ধের জবাব কঠোর প্রতিরক্ষার মাধ্যমে দেবে তার দেশ।
গতকাল (শুক্রবার) সৌদি আরব সফরে গিয়ে ব্রায়ান হুক দাবি করেন, ‘কূটনীতি’র জবাব ‘সামরিক উপায়ে’ দেয়ার অধিকার তেহরানের নেই। বৃহস্পতিবার ভোরে আরকিউ-৪ গ্লোবাল হক মডেলের একটি মার্কিন গোয়েন্দা বিমান ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করলে সেটিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ভূপাতিত করে তেহরান। ব্রায়ান হুক ওই ঘটনার প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন।
ব্রায়ান হুককে ইরানের সঙ্গে আলোচনা করতে নয় বরং ইরানের ক্ষতি করার জন্য বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছে আমেরিকা
তার এ বক্তব্যের জবাবে আব্বাস মুসাভি এক টুইটার বার্তায় লিখেছেন, “মি. হুক, আপনি কি ইরানের ওপর বছরের পর বছর ধরে চাপিয়ে দেয়া যুদ্ধ ও অর্থনৈতিক সন্ত্রাসবাদ এবং চুক্তি ও সমঝোতা লঙ্ঘনকে ‘কূটনীতি’ বলে অভিহিত করতে চান?” তিনি আরো লিখেছেন, “ইরানি জনগণ কূটনীতির জবাব কূটনীতি দিয়ে, সম্মানের জবাব সম্মান জানিয়ে এবং যুদ্ধের জবাব কঠোর প্রতিরক্ষার মাধ্যমে দিয়ে থাকে।”
এর আগে মার্কিন ড্রোনের মাধ্যমে ইরানের আকাশসীমা লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়ে তেহরান বলেছে, জল, স্থল ও আকাশসীমা হচ্ছে ইরানের রেড লাইন এবং কেউ তা লঙ্ঘন করলে সমুচিত জবাব পাবে।-পার্সটুডে

কোন মন্তব্য নেই