কোয়ালকমের প্রসেসর বানাবে স্যামসাং!
মোবাইল চিপসেট নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে মার্কিন টেক জায়ান্ট কোয়ালকমের খ্যাতি বিশ্বব্যাপী । ফ্লাগশিপ সিরিজের হ্যান্ডসেটের জন্য বাজারে রয়েছে তাদের সর্বশেষ স্নাপড্রাগন ৮৫৫ সিরিজের চিপসেট।এর পাশাপাশি তারা তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ প্রসেসর স্নাপড্রাগন ৮৬৫ নিয়েও কাজ চালিয়ে যাচ্ছিল প্রতিষ্ঠানটি। কোয়ালকমের পরবর্তী এই চিপসেট তৈরি করবে দক্ষিণ কোরিয় টেক জায়ান্ট স্যামসাং। এমন খবর জানানো হয়েছে দক্ষিণ কোরিয় সংবাদ মাধ্যম ‘দ্য ইলেক’ পত্রিকায়।কোয়ালকমের অধিকাংশ চিপসেট তাইওয়ান ভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি নির্মাণ করে থাকে। তবে এর আগেও স্যামসাং কোয়ালকমের দুটি ফ্ল্যাগশিপ প্রসেসর ৮২০ ও ৮৩৫ নির্মাণের কাজ পেয়েছিল।নতুন এই প্রসেসর নির্মাণে স্যামসাং ৭ ন্যানোমিটার এক্সট্রিম আল্ট্রা ভায়োলেট (ইইউভি) প্রযুক্তি ব্যবহার করবে। উল্লেখ্য একই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে অ্যাপলের এ১৩ প্রসেসরের ক্ষেত্রেও।প্রসেসরটির ফাইভজির আরেকটি সংস্করণেও আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বছরের শেষভাগ নাগাদ প্রসেসরটি তৈরির কাজ শুরু করতে যাচ্ছে স্যামসাং।

কোন মন্তব্য নেই