কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৭
মৌলভীবাজারের কুলাউায় সেতু ভেঙ্গে ট্রেনের তিনটি বগি খালে পড়ার ঘটনায় এ পর্যন্ত ৭ জনের লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এদের মধ্যে তিনজন নারী ও চারজন পুরুষ।
রাত দুইটায় মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম জানান, ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতের সংখ্যা শতাধিক। অনেকে এম্বুলেন্স সিএনজিসহ যে যেভাবে পারছে আহতদের হাসপাতালে নিয়ে যাচ্ছে।
হতাহতদের উদ্বারে কাজ করছে দমকলবাহিনীর ১২টি ইউনিট। তাদের সহযোগিতা করছে পুলিশ।
এতে আরও কয়েকজন নিহত ও শতাধিক যাত্রী আহতের খবর জানিয়েছে স্থানীয় সূত্র।
দুর্ঘটনার ফলে সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার একটি সেতু ভেঙ্গে পড়ায় সিলেটের সাথে সারাদেশের সড়ক যোগাযোোগও পাঁচ দিন ধরে প্রায় বন্ধ রয়েছে।
জানা গেছে, সিলেট-ঢাকা মহাসড়কে বাস চলাচল বন্ধ থাকায় ট্রেনের উপর নির্ভরশীল হয়ে পড়েন ঢাকাগামী যাত্রীরা। ফলে ধারণক্ষমতার চেয়ে প্রচুর বেশী যাত্রী নিয়ে ট্রেনটি সিলেট থেকে ছেড়ে যায়।

কোন মন্তব্য নেই