সেঞ্চুরি সাকিবের, আবেগে কাঁদলেন শিশির - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সেঞ্চুরি সাকিবের, আবেগে কাঁদলেন শিশির



সাকিবের সেঞ্চুরির মুহূর্তে কাঁদলেন তার প্রিয়তম স্ত্রী শিশির। ক্যামেরায় ধরা পড়ে সাকিবপত্নীর এই আবেগভরা মুহূর্তটি। সাকিব আল হাসানের অল রাউন্ড নৈপুণ্যে উইন্ডিজের রানের পাহাড় টপকে জয় পেয়েছে বাংলাদেশ। বল হাতে দুই উইকেটের পাশাপাশি ব্যাট হাতে করেছেন দুর্দান্ত শতক।



বাউন্ডারি মেরে নিজের শতরানে পৌঁছান সাকিব। পরে টিভি রিপ্লেতে দেখা যায় বোলার দৌড়ানো শুরু করার আগে থেকেই ভয়ে চোখে হাত দিয়ে রাখেন শিশির। সাকিব বাউন্ডারি মারার পরেই চোখ খোলেন শিশির এবং তখনই আবেগে কেঁদে ফেলেন সাকিবপত্নী শিশির।

কোন মন্তব্য নেই