অর্থমন্ত্রী বাসায় ফিরেছেন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অর্থমন্ত্রী বাসায় ফিরেছেন



অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল হাসপাতাল থেকে সোমবার বিকালে বাসায় ফিরেছেন। গত এক সপ্তাহ তিনি হাসপাতালে চিকিৎসাধীন 


ছিলেন। অ্যাপোলো হাসপাতাল সূত্র জানায় গত ১১ই জুন অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অর্থমন্ত্রী। পরের দিন কিছুটা সুস্থতাবোধ করলে বিকালে কিছু সময়ের জন্য তিনি সংসদ অধিবেশনে যোগ দেন। যদিও ওইদিন সন্ধ্যায় সংসদ থেকে হাসপাতালের কেবিনে ফিরে যান অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতাল থেকেই ১৩ই জুন বাজেট অধিবেশনে অংশ নেন। হাসপাতাল সূত্র জানায়, মন্ত্রী মেডিসিন বিভাগের চিকিৎসক সাদেকুল ইসলামের অধীনে ৭২০১ নম্বর কেবিনে ভর্তি ছিলেন। সুস্থ হয়ে তিনি সোমবার বাসায় ফিরেন।
উল্লেখ্য, মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 




কোন মন্তব্য নেই