রাসিকের পরিবহন শাখায় যুক্ত হলো ৫টি ডাম্প ট্রাক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাসিকের পরিবহন শাখায় যুক্ত হলো ৫টি ডাম্প ট্রাক



রাজশাহী সিটি কর্পোরেশনের পরিবহন শাখায় যুক্ত হলো নতুন ৫টি হাইড্রোলিক ডাম্প ট্রাক। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) থেকে অনুদান হিসেবে এই ৫টি ট্রাক দেওয়া হয়েছে।



বৃহস্পতিবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশনকে ট্রাকগুলো বুঝিয়ে দেয়া হয়েছে। আজ দুপুর আড়াইটায় ট্রাক ৫টি দেখতে যান রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এই ট্রাকগুলো সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজে সহায়ক হবে বলে তিনি মনে করেন।



উল্লেখ্য, ১০ চাকার এই ট্রাকগুলো ১৪ দশমিক ৫ টন ওজনের মালামাল বহন করতে সক্ষম।

কোন মন্তব্য নেই