ভারত-পাকিস্তান ম্যাচের আলোচিত পাঁচ দিক
গ্রুপ পর্বের বহুল আলোচিত ম্যাচে আর কয়েক ঘন্টা পরই মাঠে নামছে ভারত ও পাকিস্তান। তার আগে সমর্থক থেকে বিশ্লেষক সবাই সরব সামাজিক মাধ্যম গুলোতে।
তর্ক হছে, সমালোচনা হচ্ছে, কেউ কেউ ভবিষ্যদ্বাণীও করছেন। বলা হচ্ছে প্রায় এক বিলিয়নেরও বেশি দর্শক এই খেলা সরাসরি উপভোগ করবেন। তো,কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে বেশি? কোন বিষয়গুলো ম্যাচের ফলাফলে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করবে? চলুন দেখে নেই সেসব
বিশ্বকাপ ভাগ্য বদলানো
এখন পর্যন্ত সামগ্রিক পরিসংখ্যানে ভারতের চেয়ে অনেক এগিয়ে থাকলেও বিশ্বকাপে পাকিস্তানের গল্পটা ভিন্ন। ১৯৯২ থেকে শুরু করে ২০১৫ পর্যন্ত মোট ৬ বার বিশ্বকাপে ভারতের মোকাবিলা করে সবগুলোতেই হেরেছে পাকিস্তান। আরো দুশ্চিন্তার বিষয় হারের ব্যবধান ও বেড়ে চলেছেন প্রতিনিয়ত। তাই বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বীদের কে প্রথমবার পরাজয়ের স্বাদ দিতে এবং বিশ্বকাপে টিকে থাকতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই পাকিস্তানের।
আমিরের পুনরুত্থান
বিশ্বকাপের প্রাথমিক দলেই ছিলেন না, সেখান থেকে শেষ পর্যন্ত দলে এসে ১০ উইকেট নিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি মোহাম্মদ আমির। ভারতের বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্সেও প্রেরণা নিতে পারেন আমির। তার দুর্দান্ত বোলিং এই ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে হারায় পকিস্তান। এ ছাড়া এশিয়া কাপেও ভারতের টপ অর্ডারকে নাকানি চুবানি খাইয়েছেন আমির।
কোহলি’র অসাধারণ ব্যাটিং
র্যাঙ্কিং এ এক নম্বরে থাকা কোহলির গত ৫ বছরের ব্যাটিং গড় ৭০! সেঞ্চুরি করাটাকে প্রায় ডালভাত বানিয়ে ফেলেছেন অনেকদিন হল। পাকিস্তানের বিপক্ষেও তার সেঞ্চুরি আছে দুটি। ধাওয়ানের অনুপস্থিতিতে কোহলির কাঁধে দায়িত্বটাও থাকবে আজ বেশি। তাই এই ম্যাচে তার ব্যাটের উপর ই নির্ভর করবে অনেক কিছু।
বাবরের দৃঢ়তা
বয়স মাত্র ২৪ হলেও এখনই পাকিস্তান ব্যাটিং লাইনআপের মুল ভরসা বাবর আজম। কোহলির তুলনায় এখনো অনেক পিছিয়ে থাকলেও কোহলির ব্যাটিং এর জবাব ব্যাট হাতে দেয়ার সামর্থ একমাত্র তারই আছে। ৬৪ ম্যাচ খেলে প্রায় ৫০ এর বেশি গড়ে ২৭৩৯ রান করা বাবরের দিকে তাকিয়ে থাকবে সমর্থকরা।
সেরা ছন্দে বুমরাহ
সবসময় অন্যান্য প্রথম সারির দল থেকে বোলিং দক্ষতায় পিছিয়ে থাকা ভারতীয় লাইনআপে ভিন্নমাত্রা এনে দিয়েছেন বুমরাহ। পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড অত ভালো না হলেও গত কিছুদিনে বুমরাহ নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিশেষ করে ডেথ ওভারে তার নিয়ন্ত্রিত বোলিং অনন্য। এবারের আসরে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের অগ্নি পরিক্ষা নেয়া বুমরাহ’র এবারের লক্ষ্য চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।

কোন মন্তব্য নেই