ব্রহ্মপুত্রে নৌকাডুবিতে নারীর মৃত্যু, নিখোঁজ ১ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ব্রহ্মপুত্রে নৌকাডুবিতে নারীর মৃত্যু, নিখোঁজ ১





গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে ময়না বেগম (২৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও এক নারী। তার নাম রূপবান বেগম। সোমবার সকাল পর্যন্ত নিখোঁজ নারীর কোনো সন্ধান পাওয়া যায়নি।
এর আগে রোববার বিকাল পৌনে ৫টার দিকে ফুলছড়ির ফজলুপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের উজালডাঙ্গার পূর্বপাশের এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। নিহত ময়না বেগম ও নিখোঁজ রূপবান বেগম একই এলাকার বলে জানা গেছে।


কোন মন্তব্য নেই