সেঞ্চুরি হাঁকালেন ওয়ার্নার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সেঞ্চুরি হাঁকালেন ওয়ার্নার



বাংলাদেশর বিপক্ষে সেঞ্চুরি হাঁকালেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। ১০৮ রান নিয়ে অপরাজিত রয়েছেন  ওয়ার্নার।



টস জিতে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ ‍মিলে দুর্দান্ত শুরু করে অজিরা। ২০.৫ ওভারে ১২১ রান আসে দুজনের ওপেনিং জুটি থেকে। উইকেট তুল নিতে দলের নিয়মিত সব বোলিং অস্ত্র ব্যাবহার করে যখন ব্যর্থ প্রচেষ্টা টাইগার অধিনায়কের। তখনই আস্থা রাখলেন্ পার্ট টাইম পেস বোলার সৌম্য  সরকারের ওপর। কাপ্তানের আস্থার দাম দিতে দেরীও করেননি সৌম্য। ইনিংসের ২১তম ও নিজের প্রথম ওবারের পঞ্ম বলে ৫৩ রান করা অ্যারন ফিঞ্চকে দুর্দান্ত এক ডেলিভারিতে রুবেলের ক্যাচের ফাঁদে ফেলে ফেরান সৌম্য।

ট্রেন্ট ব্রিজে বাংলাদেশের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। মুদ্রা নিক্ষেপে জিতে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ বাংলাদেশকে আগে ফিল্ডিং করার আমন্ত্রণ জানান।

এই ম্যাচে বাংলাদেশ দলের একাদশে দুটে পরিবর্তন আনা হয়েছে। অবশেষে বিশ্বকাপের মাঠে নামা হচ্ছে রুবেলের। অলরাউন্ডার সাইফউদ্দিনের জায়গায় একাদশে ঢুকেছেন পেসার রুবেল হোসেন। এই ম্যাচ দিয়ে বিশ্বকাপের এবারের আসরে প্রথমবার মাঠে নামবেন রুবেল। অন্য দিকে আরেক অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের বদলে একাদশে নেয়া হয়েছে সাব্বির রহমানকে।



এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের কম্বিনেশন নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে। বিশেষ করে রুবেলে হোসেন দলে না থাকায় নিয়ে। ইংলিশ কন্ডিশনে দলের একমাত্র জেনুইন পেসার রুবেলকে একাদশের বাইরে রেখে সমালোচিত হতে হয়েছে মাশরাফি বিন মুর্তজাকে। অবশ্য রুবেলের পরিবর্তে খেলা সাইফউদ্দিনও ভালো পারফর্ম করেছেন। তথাপি রুবেল একাদশকে থাকলে কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে পারতেন বলে মনে করেন অনেকে।

লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে দলে ফিরিয়েছে অস্ট্রেলিয়া। দলে  এসেছেন মার্কাস স্টয়নিস ও নাথান কাল্টার নাইল।


কোন মন্তব্য নেই