বৃষ্টি বিঘ্নিত ম্যাচের নিয়মগুলো দেখে নিন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বৃষ্টি বিঘ্নিত ম্যাচের নিয়মগুলো দেখে নিন



এই বিশ্বকাপে বৃষ্টি যে প্রচুর ভোগাবে তা এই ক’দিনে নিশ্চিত হয়েছে প্রায় সবাই। ১৫ ম্যাচের দুটোই পরিত্যক্ত, ভুক্তভোগি দলরা করে নিয়েছে পয়েন্ট ভাগাভাগি। তবে নকআউট পর্বে যদি বৃষ্টি হয় কিংবা ম্যাচ টাই হয় সেক্ষেত্রে কি করার? ইংল্যান্ড বিশ্বকাপ নিয়ে আইসিসির সেই নিয়মগুলো চলুন জেনে নেই।  

সুপার ওভার

শুধুমাত্র সেমি ফাইনাল এবং এবং ফাইনালের জন্য বরাদ্দ এই নিয়ম। গ্রুপ পর্বে ম্যাচ টাই হলে পয়েন্ট ভাগাভাগি হবে।



গ্রুপ পর্ব শেষে পয়েন্ট সমান থাকলে কি হবে?

তখন বিবেচনায় আনা হবে কয়েকটি বিষয়।

১. গ্রুপ পর্বে জয়ের সংখ্যা

২. গড় রান রেট

৩. হেড টু হেড ফলাফল

সেমি পরিত্যক্ত হলে কে যাবে ফাইনালে?

সেমি ফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে গ্রুপ পর্বে যেই দল এগিয়ে ছিল তারাই যাবে ফাইনালে।



ফাইনাল পরিত্যক্ত হলে……  

এই নিয়মটা হতাশ করবে সবাইকে। যদিও রিজার্ব ডে থাকবে,তারপরেও বৃষ্টির কারণে খেলা না হলে ট্রফি ভাগাভাগি করে নিবে দুই ফাইনালিস্ট।

সূত্র: বাংলা ইনসাইডার


কোন মন্তব্য নেই