পারস্য উপসাগরে উত্তেজনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করল চীন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পারস্য উপসাগরে উত্তেজনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করল চীন



চীনা পররাষ্ট্র মন্ত্রণালেয়ের মুখপাত্র লু ক্যাং
পারস্য উপসাগর এবং ওমান সাগরে উত্তেজনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে চীন। দেশটি বলেছে, বেইজিং এমন যেকোনো ভুল পদক্ষেপের বিরোধী যার মাধ্যমে গোটা মধ্যপ্রাচ্যে বিপর্যয় নেমে আসতে পারে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালেয়ের মুখপাত্র লু ক্যাং শুক্রবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে ইরান ও আমেরিকাকে সংযম ও ধৈর্য ধরার পরামর্শ দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে যেকোনো মতবিরোধ পারস্পরিক সম্মান ও আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলতে হবে।



তিনি পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি সম্মান জানাতে সব দেশের প্রতি আহ্বান জানান।




শুক্রবার ধ্বংসপ্রাপ্ত মার্কিন ড্রোনের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করে ইরান
বৃহস্পতিবার সকালে একটি মার্কিন গোয়েন্দা ড্রোন ইরানের আকাশসীমা লঙ্ঘন করার পর তেহরান সেটিকে গুলি করে ভূপাতিত করে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করার মধ্যে মার্কিন ড্রোনের ইরানের আকাশসীমা লঙ্ঘন করার এ ঘটনা পারস্য উপসাগরে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।



ইরান বৃহস্পতিবারই মার্কিন ড্রোন কর্তৃক সেদেশের আকাশসীমা লঙ্ঘনের বিরুদ্ধে জাতিসংঘের কাছে অভিযোগ জানিয়েছে।-পার্সটুডে

কোন মন্তব্য নেই